শনিবার ১৯/০৫/২০১৮ তারিখের চার ঘন্টার চার্ট

ছাগে-সানপো

ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় ডাই ইন-ছেন এর গর্ভে পতনশীল অবস্থায় অথবা সারিবদ্ধভাবে তিনটি ছোট আকৃতির ইয়ছেন ক্রমাগত আবির্ভূত হওয়ার পরপরই ইন-ন-মারুবজু এর আবির্ভাব ঘটলে উক্ত ইন-ন-মারুবজু ডাই ইন-ছেন এর সমাপনী মূল্য অতিক্রম করিলে ঐ অবস্থাকে ছাগে-সানপো বলে।ছাকাটা-গহ এর এই একগুচ্ছ রওসকু-আসি চার্টে আবির্ভুত হলে বুঝতে হবে যে নিম্নমুখী প্রবণতা এখন শুরু হয়েছে।
এখানে ডাই ইন-ছেন এর গর্ভে অবস্থানরত উদীয়মান অবস্থায় তিনটি ছোট আকৃতির ইয়ছেন এর আবির্ভাব একটি ছোট বিরতি মত দেখায়।

ডাই-ইনছেন এর সর্বোচ্চ মূল্য রেখা অঞ্চলকে রেসিস্টেন্স লাইন এবং সর্বনিম্ন মূল্য রেখা অঞ্চলকে সাপোর্ট লাইন এবং রেসিস্টেন্স লাইন অতিক্রম করিলেই পুনরায় শক্তিশালী নিম্নমূর্খী বাজারের পুনরাবৃত্তি ঘটবে।বিধায় এই অবস্থাকে নিম্নমূর্খী বাজার চলাকালীন অবস্থায় ট্রেন্ডের অস্থায়ী বিশ্রামও বলা যেতে পারে।
এই ছোট বিরতি অবস্থায় সাপোর্ট লাইন অতিক্রম করিবে কি করিবে না সিদ্ধান্ত নেয়া দুষ্কর বিধায় অপেক্ষা করিতে হবে।


No comments :

Post a Comment